বরই ফুলের খাঁটি মধু সম্পর্কে কিছু কথা:
বরই মৌসুমে যখন প্রচুর পরিমাণে বরই ফুল ফুটতে শুরু করে, তখন মৌচাষিরা বরই ফুলের মধু সংগ্রহ করার জন্য মৌবাক্সগুলো বরই বাগানের মধ্যে স্থাপন করে। বরই ফুল বৃদ্ধি হওয়ার সাথে সাথে মৌমাছিরা বাগান হতে মধু সংগ্রহ করে মৌবাক্সে জমা রাখে। এ ভাবেই তৈরি হয় প্রাকৃতিক বরই ফুলের মধু।
আল্লাহ পাক কোরআন মজিদে যে কয়টা গাছের নাম নিয়েছেন, তার মধ্যে বরই গাছ একটি। বরই ফুলের মধু খুব পছন্দনীয় আরবদের নিকট।